শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
বরগুনায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ
/ ২৫৬ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ১:৪৬ অপরাহ্ন

বরগুনায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ
বরগুনা।।
বরগুনায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, চলমান সহিংসতার প্রতিবাদ ও একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরগুনা জেলা আওয়ামী লীগ।

শনিবার (১০ আগস্ট) সকাল ১১টায় বিধ্বস্ত বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয় এসে শেষ হয়।

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর বলেন,”বরগুনাসহ সারাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, মুক্তিযুদ্ধের পর এতো ধ্বংসযজ্ঞ আর দেশবাসি দেখেনি। আমরা আওয়ামী লীগ এই সকল ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আজ আতঙ্কিত রয়েছে। আমি বরগুনার ব্যবসায়ীদের অনুরোধ করবো আপনারা নিজ নিজ স্থান থেকে এই হামলা ও ধ্বংসযজ্ঞ প্রতিহত করবেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছি । আমাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে দাবি থাকবে ৫ আগষ্টের পর থেকে আজ অবধি বরগুনাসহ সারাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।”

মোঃ শাহজালাল
বরগুনা
মোবাঃ 01785268689

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page