মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
বরিশালে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা
/ ২২৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন

বরিশালে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা

জামাল কাড়াল, কাড়াল

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২১ জানুয়ারী) দুপুর ২টায় বরিশাল প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) এর সাথে বরিশালের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন- “দেশ আজ নৈতিকতা ও সুশাসনের চরম সংকটে রয়েছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন। আগামীর বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই।শায়খে চরমোনাই বলেন জনগণের সমর্থন পেলে সংসদে গিয়ে এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা রাখবো।বরিশাল অঞ্চলের উন্নয়ন, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করবো।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী রাজনীতির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী এসহাক মুহাম্মাদ আবুল খায়েরসহ বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page