শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
দেবিদ্বারে ‘নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত! এমপি সাঈদ আহমেদ আসলামকে সহকারী শিক্ষক সমাজের শুভেচ্ছা প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ফুলতৈল ছগাম প্রবাসী পরিষদের নতুন কমিপু ঘোষনা পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু
Headline
Wellcome to our website...
বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
/ ১২৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল প্রেসক্লাব ও বাউফল রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকু রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক অতুল পাল, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.জসীমউদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন।
এ সময় বক্তব্য রাখেন, তোফাজ্জল হোসেন, এম এ বাসার, এবিএম মিজানুর রহমান, শিবলী সাদেক, রইসুল ইসলাম ইমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, অপসাংবাদিকতা পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ, ব্যক্তিস্বার্থে সাংবাদিকতার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা রোধে সবাইকে সচেতন হতে হবে। তারা সাংবাদিকদের নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ, বস্তুনিষ্ঠতা ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বরোপ করেন।
বক্তারা বলেন, প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত মানোন্নয়নে উদ্যোগ নিতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।###
তৌহিদ হোসেন উজ্জ্বল
বাউফল
০১৭১৬৮৬৭৮৬৭

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page