রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline
রাজনৈতিক অর্থনীতিঃ বাংলাদেশের আমলাতন্ত্র বনাম রাজনৈতিক দৃঢ়তা বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা! মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য: দুর্ঘটনা ও যানজটের দায় কার???🚨 সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন রীমা সভাপতি, শাহাজাদা সাধারণ সম্পাদক বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার সরাইলে তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় লক্ষাধিক মানুষের ঢল ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান ১০ হাজার ১৪৫ ইয়াবা ও ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৬৫ সংখ্যালঘু পরিবারকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ “
Headline
Wellcome to our website...
বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা!
/ ১৪ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা!

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ২০২৬ সালের এসএসসি ও সমমানের (দাখিল) পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত ১৩০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাউফল উপজেলা ও পৌর ছাত্রদল। আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে ব্যাগ, ছাতা, মগ, কলম, বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা এবং খাবার বিতরণ করা হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবদুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ হোসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বজলুর রহমান খোকন ও সাইফুল ইসলাম জুরান প্রমুখ।

অনুষ্ঠানে বাউফল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি জানিয়ে এ সংবর্ধনা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সংবর্ধিত শিক্ষার্থী, অভিভাবকগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।###

তারিখ- ২২/০৮/২০২৬
মো.আরিফুল ইসলাম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page