সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘের সদর দপ্তরে প্রয়াত বেগম খালেদা জিয়ার : হার লাইফ,হার স্টরি’ কপি প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে জুলাইয়ের গণহত্যার বিচার ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে জুলাই গণঐক্যের মানববন্ধন মুভি বাংলা টিভি ও ‘আলোর সময়’ অফিসে হামলার পরিকল্পনা: স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিনকে নিয়ে নতুন উদ্বেগ- ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড- সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা: তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব
Headline
Wellcome to our website...
বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ।
/ ৩৩৪ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন

বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ।

মোঃ সাইফুল ইসলামঃ রাজশাহীর বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও বাইগাঁছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার কামরুজ্জামান হারুন(৬০)ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, হটাৎ স্টোক করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মাস্টার কামরুজ্জামান হারুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হিসেবে মাস্টার কামরুজ্জামান হারুন দীর্ঘদিন ধরে সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। সাদাসিধে জীবনযাপন, সততা ও মানবিক আচরণের জন্য তিনি এলাকায় ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। তাঁর মৃত্যুতে বাগমারা উপজেলায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

মোঃ সাইফুল ইসলাম

বাগমারা রাজশাহী

তাং ১৩/০৩/২৬ইং

০১৭২৭৮৬২১১১

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page