শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড- সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা: তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার – জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
বাগমারায় থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন জিল্লুর রহমান।
/ ৩৩৮ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

বাগমারায় থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন জিল্লুর রহমান।

মোঃ সাইফুল ইসলাম,বাগমারাঃ রাজশাহীর বাগমারা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ ও দক্ষ পুলিশ কর্মকর্তা জিল্লুর রহমান। সম্প্রতি ওসি সাইদুল আলমের বদলির পর তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের জন্য পরিচিত জিল্লুর রহমান এর আগে রাজশাহী কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ডিআইজি অফিস এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর ক্রাইম শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা বাগমারা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওসি জিল্লুর রহমানের গ্রামের বাড়ি যশোর জেলার সদর উপজেলায়। দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, বাগমারা থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনগণের আস্থা অর্জনই হবে তার প্রধান লক্ষ্য। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, তার দক্ষ নেতৃত্ব, সততা ও আন্তরিক প্রচেষ্টায় বাগমারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ একটি নিরাপদ পরিবেশ পাবে।

মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী
মোবাইলেঃ ০১৭২৭৮৬২১১১
তাং ৩১/০৩/২৬ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page