মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
বাগেরহাটে সংরক্ষিত নারী আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে মনোনয়নের দাবি তৃণমূলের
/ ২৭২ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

বাগেরহাটে সংরক্ষিত নারী আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে মনোনয়নের দাবি তৃণমূলের
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সমাজসেবিকা ও পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে মনোনয়ন দেওয়ার দাবিতে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে জোরালো জনমত সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন।
রেনজিনা আহমেদ প্রিয়াংকা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার মোল্লারকুল এলাকার সম্ভ্রান্ত খাকী বাড়ির বাসিন্দা এবং সাবেক ডিসি,জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) কবির আহমেদের মেয়ে। দীর্ঘ কর্মজীবনে তিনি পাইলট ও ব্যবসায়ী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, মোল্লাহাট উপজেলা ছাড়াও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় গরিব-দুঃখী মানুষের পাশে তিনি আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন। গ্রামের মহিলাদের নগদ অর্থ সহায়তা,সেলাই মেশিন প্রদাণ করে স্বাবলম্বী করতে সহায়তা প্রদান করেন। মসজিদ, মন্দির ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, অসহায় ও এতিম শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দ্রুত উপস্থিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তার ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে।
বর্তমানে মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক হিসেবে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করেন। তার এসব কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দলীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় বলে জানা গেছে।
বাগেরহাটের বিভিন্ন মহলের মতে, অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুদৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, সুযোগ পেলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও নারীদের স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page