শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড- সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা: তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার – জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে পাঁচজন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
/ ২৩৯ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে পাঁচজন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গানগর, মাধবপুর ইউনিয়নের মিরপুর, চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা, রামচন্দ্রপুর ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার ব্যক্তিরা হলেন গঙ্গানগর গ্রামের আবু তাহেরের ছেলে মো. শরিফুল ইসলাম, মিরপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মজিবুর রহমান, দক্ষিণ চান্দলা গ্রামের মো. জয়দুল মিয়ার ছেলে সবুজ, রামচন্দ্রপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে শাহাদাত হোসেন ও মহালক্ষীপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম, পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়াসহ উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকগণ পৃথকভাবে এসব অভিযানে নেতৃত্ব দেন। ব্রাহ্মণপাড়া থানা গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page