সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Headline
বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে চাঁদার দাবিতে দিশেহারা সত্তরোর্ধ জেলে ‘১০ হাজার টাকা দিবি, নইলে তোর নাও-জাল খাইয়া দিমু’—অভিযোগ গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা)
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় ইউক্যালিপটাস গাছে আটকে আছে সড়ক প্রশস্তকরণ কাজ, ভোগান্তিতে স্থানীয়রা
/ ১১৮ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় ইউক্যালিপটাস গাছে আটকে আছে সড়ক প্রশস্তকরণ কাজ, ভোগান্তিতে স্থানীয়রা
স্টাফরির্পোটারঃ

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর এলাকায় একটি ইউক্যালিপটাস গাছের কারণে সড়ক প্রশস্তকরণ ও সংস্কারকাজ থমকে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, গোমতী নদীর বেড়িবাঁধ থেকে হবদন ভূইয়া বাড়ি পর্যন্ত প্রায় ৮ ফুট প্রশস্ত সড়কটি (সড়ক আইডি-৪১৯১৫৪০৬৩) ১০ ফুটে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, সড়ক সংলগ্ন পুকুরের পাশে একটি সড়ক প্রতিরক্ষা প্রাচীর নির্মাণের কথাও রয়েছে। তবে বেড়িবাঁধসংলগ্ন অংশের পূর্ব পাশে থাকা একটি ইউক্যালিপটাস গাছ এই উন্নয়নকাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কটি সরু হওয়ায় প্রতিদিন চলাচলে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। দ্রুত গাছটি অপসারণ করে সড়ক প্রশস্তকরণ ও প্রতিরক্ষা প্রাচীর নির্মাণের দাবি জানান তাঁরা। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার জানান, প্রায় দুই বছর আগে সড়কটি প্রশস্ত ও সংস্কারের অনুমোদন পাওয়া গেলেও ওই গাছটি অপসারণ না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। গাছটি অপসারণ করা হলে সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। উপজেলা প্রকৌশলী মো. গোলাপ হোসেন ভূইয়া বলেন, বিষয়টি তাঁর জানা আছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, সড়কটি দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে। স্থানীয়দের আশা, দ্রুত প্রতিবন্ধকতা দূর করে সড়কটি সংস্কার ও প্রশস্ত করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page