
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কর্তৃক কুখ্যাত সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ০৫ জন গ্রেফতার।
নিজেস্ব প্রতিবেদক
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: ইং ২৬/০৮/২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:১৫ ঘটিকার সময় ব্রাহ্মণপাড়া থানাধীন ৬নং ব্রাহ্মণপাড়া সদর ইউপিস্থ দীর্ঘভূমি সাকিনে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্রাহ্মণপাড়া টু দুলালপুর গামী পাকা রাস্তার উপর থেকে জনৈকা মোসাঃ সেলিনা বেগম(৫০) এর গলায় থাকা ২২ (বাইশ) ক্যারেটের ০৮ (আট) আনা ওজনের ০১ (এক) টি স্বর্ণের চেইন কৌশলে আসামী-শামসুন্নাহার (৪০) খুলিয়া নিয়া যায়, যাহার মূল্য আনুমানিক ১,১৫,০০০/-(এক লক্ষ পনেরো হাজার) টাকা। ঘটনার বিষয়ে জনাব মোঃ তাজুল ইসলাম (৫৫), অত্র থানায় আসিয়া এজাহার দায়ের করিলে ব্রাহ্মনপাড়া থানার এফআইআর নং-২২(০৮)২০২৬; ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। মামলার রুজুর পর তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)মোঃ রফিকুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করিয়া মহিলা চোরচক্রের ১. শামসুন্নাহার (৪০), পিতা-মৃত হাছান আলী প্রকাশ হাছন আলী, স্বামী-মারুফ, ২. মোছাঃ মর্জিনা বেগম (৩০), স্বামী-মোঃ মোশাররফ হোসেন, পিতা-মৃত নুরুল ইসলাম, ৩. ফুল চাঁন বিবি (৩৩), স্বামী-মোবারক মিয়া, পিতা-মোঃ আঃ সাত্তার, ৪. সাজারা বেগম (২২), স্বামী-মোঃ মানিক মিয়া, পিতা-মোঃ আতর আলী, মাতা-মোসাঃ নেহেরা বেগম, ৫. মোসাঃ অজুফা বেগম (২৫), স্বামী-মোঃ শরিফ, পিতা-ময়দর আলী, সর্ব সাং-ধরমন্ডল, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াগণকে গ্রেফতার করা হয় এবং নারী কনস্টেবল এর মাধ্যমে তল্লাশীকালে ১নং আসামীর শামসুন্নাহার (৪০) এর পরিহিত সেলোয়ারের ডান কুঁচি থেকে চোরাই যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে।
১নং আসামী- শামসুন্নাহার (৪০) এর বিরুদ্ধে
১। ঢাকা এর সাভার থানার মামলা নং-২৮, তাং-১০/০৩/২০২৩খ্রি:, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০।
২ নং আসামী মোছাঃ মর্জিনা বেগম (৩০) এর বিরুদ্ধে-
১। ঢাকা এর আশুলিয়া থানার মামলা নং-২০, তাং-০৬/০২/২০২১খ্রি:, ধারা-৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড ১৮৬০
২। জিএমপি এর বাসন থানার মামলা নং-০৯, তাং-১৪/০৫/২০২২খ্রি:, ধারা-৩৯৩ পেনাল কোড ১৮৬০।
৩। ব্রাহ্মণবাড়িয়া এর কসবা থানার মামলা নং-৫১, তাং-২১/০৯/২০২১খ্রি:, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০।
৩নং আসামী ফুল চাঁন বিবি (৩৩) এর বিরুদ্ধে-
১। সিলেট এর গোপালগঞ্জ থানার মামলা নং-০৪, তাং-০৩/০৪/২০২৩খ্রি:, ধারা-৩৭৯/৪১১/৪১৭/১০৯
৪নং আসামী সাজারা বেগম (২২) এর বিরুদ্ধে-
১। কুমিল্লা এর বাঙ্গরা বাজার থানার মামলা নং-১১, তাং-১৬/০১/২০১৭খ্রি:, ধারা-৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড ১৮৬০।
৫নং আসামী-মোসাঃ অজুফা বেগম (২৫) এর বিরুদ্ধে-
১। কিশোরগঞ্জ এর পাকুন্দিয়া থানার মামলা নং-০৩, তাং-০২/০৩/২০২১খ্রি:, ধার-৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০।
উপরোক্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংগৃহীত :- ব্রাহ্মণপাড়া থানা

