শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
খামেনির জানাজা ঘিরে নতুন আলোচনা: ইমামতি করতে চেয়েছিলেন মোজতবা, নিরাপত্তা শঙ্কায় অনুমতি মেলেনি—আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি নরসিংদীতে মোবাইল কোর্ট ২টি দোকানে অর্থ দন্ড ও সিলগালা ধুনট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ২০ টাকার টিকিট ৩৫ টাকা! বরিশাল প্লানেট পার্কে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বিএনআরপি’র সাংগঠনিক শৃঙ্খলা ও নিবন্ধন কার্যক্রম নিয়ে বিশেষ সতর্কতা: কেন্দ্রীয় প্রচার সেলের বিজ্ঞপ্তি বয়স্ক ভাতা দেওয়া হবে, আবেদন গ্রহণ শুরু। জয়-পরাজয়ের ঊর্ধ্বে ফুটবলের মানবিক মহাকাব্য: মেসির আলিঙ্গনে অশ্রুসিক্ত ভোজিনহা বাংলাদেশে বিদেশি বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য: আইনি সুরক্ষায় জননিরাপত্তা ও জীববৈচিত্র্য রক্ষার সুপারিশ সাভারের শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু নুরুজ্জামান গ্রেফতার ব্রাহ্মণপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক শেডের শুভ উদ্বোধন করলেন এমপি জসীম উদ্দিন।
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক শেডের শুভ উদ্বোধন করলেন এমপি জসীম উদ্দিন।
/ ৫ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:৪৭ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক শেডের শুভ উদ্বোধন করলেন এমপি জসীম উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক :

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মা ও অভিভাবকদের বসার জন্য নবনির্মিত ‘অভিভাবক শেড’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শেডের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ জসীম উদ্দিন।
​বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ওই বিদ্যালয়ে আয়োজিত একটি ‘মা সমাবেশে’ মায়েরা এবং শিক্ষকেরা শিক্ষার্থীদের নিয়ে আসা অভিভাবকদের বসার সমস্যার কথা তুলে ধরেন। অভিভাবকদের সেই দুর্ভোগ ও চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এই অভিভাবক শেডটি নির্মাণ করা হয়।
​শেডটির উদ্বোধনকালে প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ জসীম উদ্দিন বলেন, “একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও অনস্বীকার্য। মা সমাবেশে মায়েরা যখন তাদের সমস্যার কথা জানিয়েছিলেন, তখনই আমি অনুভব করেছি যে প্রচণ্ড রোদ কিংবা বৃষ্টিতে অভিভাবকদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা কতটা কষ্টের। আজ এই শেডটি উদ্বোধনের মাধ্যমে তাদের সেই দীর্ঘদিনের কষ্টের অবসান হলো। আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে এবং বিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর করতে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে।”
​ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন ও মহসিন কবির সরকার, বর্তমান সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আকরামুল ইসলাম প্রমুখ।
​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত শেডটি ঘুরে দেখেন। দীর্ঘদিন পর বসার সুনির্দিষ্ট জায়গা পেয়ে উপস্থিত মায়েরা ও অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page