শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক
Headline
Wellcome to our website...
ভারতীয় এলসি টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে কৃষক-ব্যবসায়ীদের মানববন্ধন
/ ৭৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

ভারতীয় এলসি টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে কৃষক-ব্যবসায়ীদের মানববন্ধন
জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড়ে ভারত থেকে এলসির মাধ্যমে টমেটো আমদানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় টমেটো চাষী ও ব্যবসায়ীরা। বুধবার (২০ মে) দুপুরে পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কের গলেহা বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার শতাধিক কৃষক, পাইকারি ব্যবসায়ী ও স্থানীয়রা অংশ নেন।
“টমেটো চাষী ও ব্যবসায়ী” ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, চলতি মৌসুমের শেষ দিকে এসে স্থানীয় ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে তুলনামূলক বেশি দামে কাঁচা টমেটো কিনেছেন। এসব টমেটো এখনও বাজারজাতের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় ভারত থেকে এলসির মাধ্যমে টমেটো আমদানি করা হলে স্থানীয় বাজারে সরবরাহ বেড়ে যাবে এবং দাম হঠাৎ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এতে কৃষক ও ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
মানববন্ধনে বক্তব্য দেন টমেটো চাষী ও ব্যবসায়ী মো. সোহেল, আইনুল হক, আব্দুর রশিদ, শাহিনুর রহমান, মিজানুর রহমানসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকদের এমনিতেই লাভ কমে গেছে। বীজ, সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাড়ার কারণে টমেটো চাষে ব্যয় আগের তুলনায় অনেক বেশি হয়েছে। তাই স্থানীয় কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত ভারতীয় টমেটো আমদানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, দেশের কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। কিন্তু মৌসুমের শেষ সময়ে বিদেশি টমেটো বাজারে প্রবেশ করলে স্থানীয় কৃষিপণ্য ন্যায্যমূল্য হারায়। এতে কৃষকদের মাঝে হতাশা তৈরি হয় এবং ভবিষ্যতে টমেটো চাষে আগ্রহ কমে যেতে পারে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ভারতীয় এলসি টমেটো আমদানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। স্থানীয় কৃষি ও ব্যবসায়ী মহলের দাবি, কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং দেশীয় উৎপাদনকে টিকিয়ে রাখতে মৌসুমভিত্তিক আমদানি নীতিতে আরও কঠোরতা আনা জরুরি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page