মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Headline
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার – জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। সরাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, আটক ১ বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪,  ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার দেবিদ্বারে ‘নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ
Headline
Wellcome to our website...
“ময়মনসিংহে ৯ বছরের শিশু ও অজ্ঞাত ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার-
/ ১৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:২৬ অপরাহ্ন

“ময়মনসিংহে ৯ বছরের শিশু ও অজ্ঞাত ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার-

“আতঙ্ক ছড়িয়েছে জনমনে, তদন্তে পুলিশ”

মোঃ রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদক-

ময়মনসিংহে পৃথক দুই স্থানে ৯ বছরের এক শিশু ও অজ্ঞাত এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে উদ্বেগের মধ্যেই এ ঘটনাগুলো নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
জানা গেছে, ঢাকার মীরপুরে আলোচিত শিশু ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই ময়মনসিংহে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয় ভুট্টা ক্ষেত থেকে। স্থানীয়দের মাঝে এ ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
অপরদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের দরিচার বারিয়া গ্রামের “শাহা কান্দা” (ভিটা) এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে দ্রুত পাগলা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যদি কেউ ছবিটি দেখে ব্যক্তিটিকে চিনে থাকেন, তাহলে দ্রুত পাগলা থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ঘটনাগুলোর রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page