মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা বানের জলে ভাসছে স্বপ্ন: উত্তরের জনপদে নামছে ঘোর অমানিশা সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগে তদন্তের নির্দেশ ব্রেকিং নিউজ বেলজিয়াম থেকে ‘মাস্টার ইন ফাইন্যান্স উইথ ডিস্টিংশন’ ডিগ্রি অর্জন করলেন নগরকান্দার কৃতি সন্তান মোঃ সাদ সিদ্দিকি। কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ
/ ১২ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:০৬ অপরাহ্ন

মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ

​খাগড়াছড়ি প্রতিনিধি :

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে মাটিরাঙ্গা উপজেলাধীন সাতটি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

​ত্রাণ বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই মানবিক কার্যক্রমে অংশ নেন।

​প্রকৃত বন্যাদুর্গতদের হাতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায়, খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এবং খাগড়াছড়ি জেলা প্রশাসক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এই দুর্যোগকালীন ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক সহায়তা কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

​দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা বজায় রাখার আশ্বাস দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। তিনি শক্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে দুর্গত এলাকার মানুষের জন্য সম্ভাব্য সবকিছু করা হবে। তবে ত্রাণ সহায়তা বিতরণে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না।

​ত্রাণ বিতরণ শেষে মাটিরাঙ্গার চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত যতন কুমার কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। বিদ্যালয়টির ক্ষয়ক্ষতি অবলোকন করে তারা শিক্ষার্থীদের সুবিধার্থে দ্রুততম সময়ের মধ্যে এটি মেরামত করার আশ্বাস প্রদান করেন।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page