বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ালো সেনাবাহিনী
/ ২২২ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন

মাটিরাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ালো সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি :

সারাদেশের ন্যায় পাহাড়েও ঝেঁকে বসেছে হীম হীম শীত। শীতে যুবুথিবু পাহাড়ের নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতে পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি জনকল্যাণমুখী ও মানবিক কর্মসুচীর অংশ হিসেবে পাহাড়ের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী।

রোববার (১১ জানুয়ারী) সকালের দিকে মাটিরাঙ্গার কাঁঠাল বাগান এলাকায় প্রায় তিন শতাধিক শীতার্ত পাহাড়ি, বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।

শীতবস্ত্র বিতরণকালে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল পিএসসি-জি ও মেজর মো: সামিউল হক এসজিপি প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সময়ে ২৫০ পাহাড়ি বাঙ্গালীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ করা হয়েছে। মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর-এ রেজওয়ান তৌফিক রিজভীর নেতৃত্বে দুই শতাধিক পাহাড়ি-বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সেনাবাহিনী সবসময়ই পাহাড়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে মন্তব্য করে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও জনকল্যানমুখী কাজের এ ধারা অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর পক্ষ হতে শীতবস্ত্র উপহার পেয়ে আপ্লুত নিম্নআয়ের সাধারন মানুষ। তারা বলেন, সেনাবাহিনীর কম্বলে আমাদের মতো গরীবদের শীত নিবারন হবে। শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

 

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page