মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
/ ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন

মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

​খাগড়াছড়ি প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদার সাথে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ‘জুলাই দিবস’ পালিত হয়েছে। ​বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসা অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​মাদ্রাসা এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি ও আরবী প্রভাষক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ।

​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আরবী প্রভাষক মো. আব্দুল করিম, মো. রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. আব্দুর রহিম প্রমুখ।

​প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন,
ফ্যাসিবাদ বিদায় করতে গিয়ে জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সাধারণ শিক্ষার্থী ও আপামর জনসাধারণের অংশগ্রহণ ছাড়া সেই আন্দোলনের সফলতা এবং পরবর্তী পরিবর্তন সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাদ্রাসার সহকারী মৌলভী মো. নজির আহাম্মদ।

​অনুষ্ঠানে মাদ্রাসার ইংরেজী প্রভাষক হোসেন আক্তার, বাংলা প্রভাষক আফজাল হোসেন, ইস. ইতিহাসের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন,
আরবী প্রভাষক মো. মাইন উদ্দিন, আইসিটি প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ, সহকারী মৌলভী মো. মনিরুজ্জামান, সহকারী শিক্ষক শাহ আলম ও মো. আবুল হাসেমসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page