শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
মামুন বাহিনীর অন্যতম কমান্ড কায়সার কে আটক করেছে র‍্যাব
/ ২৯২ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৪:৫২ অপরাহ্ন

মামুন বাহিনীর অন্যতম কমান্ড কায়সার কে আটক করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদন

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘মামুন বাহিনী’র সেকেন্ড ইন কমান্ড ২৩ মামলার আসামী মোহাম্মদ কায়সারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

রোববার সন্ধ্যার দিকে তাকে খুরুশকুলের বঙ্গবন্ধু বাজার থেকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র‍্যাব-১৫ এর জেষ্ট্য এক কর্মকর্তা।

গ্রেফতার মো. কায়সার আলম খুরুশকুলের কাউয়ার পাড়ার মৃত নুরুল আলম বহদ্দারের ছেলে। সে শীর্ষ সন্ত্রাসী গ্রুপ মামুন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।

র‍্যাবের কর্মকর্তারা বলেন, ‘কায়সার আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুইটি মামলায় ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে হত্যা, অপহরন, পাহাড় কাটা, নারী নির্যাতন, পুলিশ এসল্ট, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে ২৬টি মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page