বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না- নমিনেশন প্রসঙ্গে হাজী ইয়াছিন
/ ১৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না- নমিনেশন প্রসঙ্গে হাজী ইয়াছিন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমি বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘ ৩৩ বছর ধরে আপনাদের সঙ্গে ছিলাম। সাবেক মন্ত্রী মরহুম কর্নেল আকবর হোসেন জীবদ্দশায় বলে গিয়েছিলেন—‘আমার পরে ইয়াছিন আপনাদের পাশে থাকবে।’ সেই কথা অনুযায়ী আমি তখন থেকে আজ পর্যন্ত আপনাদের পাশে ছিলাম কিনা, আপনারাই তার সাক্ষী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লা নিয়ে হাজী ইয়াছিনের স্বপ্ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের টানা ১৭ বছরের শাসনামলে আপনারা অসংখ্য মামলা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। অনেকেই বাড়িতে ঘুমাতে পারেননি, ধানের জমিতে কিংবা পথে-ঘাটে রাত কাটিয়েছেন। সেই কঠিন সময়ে আমি আপনাদের সঙ্গে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আপনাদের পাশেই থাকবো।

হাজী ইয়াছিন আরও বলেন, এত জুলুম-নির্যাতনের পরও কেউ কি আপনাদের আমাকে বা দল থেকে বিচ্ছিন্ন করতে পেরেছে? পারে নাই। অতীতেও পারেনি, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও ইনশাল্লাহ পারবে না। আমার কথা একদম পরিষ্কার—আমি ছিলাম, আছি এবং থাকবো, ইনশাল্লাহ।

নমিনেশন প্রসঙ্গে তিনি বলেন, আমি শুরু থেকেই বলেছি—অনেকে মেয়ে দেখতে যায়। মেয়ে দেখার পর অনেক কথা হয়, অনেক আলোচনা হয়। কিন্তু মেয়ে দেখা মানেই তো বিয়ে ফাইনাল হয়ে যাওয়া নয়। তখন আলোচনা হয় আদৌ বিয়ে হবে কিনা। দলের চেয়ারম্যানও বারবার বলেছেন, এটি ছিল প্রাথমিক সিলেকশন; ফাইনাল সিলেকশন হবে সামনে। তখনই সিদ্ধান্ত হবে বিয়ে হবে, নাকি হবে না।

তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কখনো ‘সিল মারো ভাই সিল মারো’ রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করেছে। সুতরাং এই ছয়টি নির্বাচনী এলাকার জনগণ যা চাইবে, সেটাই হবে। ইনশাল্লাহ, জনতার জয় হবেই।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, জেলা যুবদলের সদস্য আহবায়ক আমোয়ার হোসেন, সচিব ফরিদ উদ্দিন শিবলু,সিনিয়র যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিনসহ অন্যরা।

এসময় আরো উপস্থিত ছিলেন পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক সোহেল আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page