শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড- সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা: তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার – জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
মোবাইল ফোন ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া, অতঃপর গৃহবধূর আত্মহত্যা
/ ১৯০ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:২১ অপরাহ্ন

মোবাইল ফোন ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া, অতঃপর গৃহবধূর আত্মহত্যা

-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফারহানা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ফারহানা কল্পবাস গ্রামের বাসিন্দা মেহেদী হাসান অনিকের স্ত্রী। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই তারা বিভিন্ন ভাড়া বাসায় বসবাস করতেন। মেহেদী হাসান অনিক পেশায় কলা বিক্রেতা।

মৃত ফারহানার স্বজনরা জানায়, সকালে ব্রাহ্মণপাড়া সদর বাজারে যাওয়ার আগে মোবাইল ফোন ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। বাজার থেকে এসে ফারহানাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান তার স্বামী।

পরে তাকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার তদন্ত কর্মকর্তা টমাস বড়ুয়া জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page