বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার- চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব:সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আবুনাঈম রিপন : চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান*
Headline
Wellcome to our website...
মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
/ ১৬ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি এস এম সাইফুজ্জামান (মানিক)-কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে এ উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি এস এম সাইফুজ্জামান (মানিক)-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় নবনির্বাচিত সভাপতি মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে তার সাধ্য অনুযায়ী কাজ করার আশ্বাস দেন। এ জন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মাদ্রাসার প্রতিষ্ঠা ও উন্নয়নে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, ভবনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, সাবেক সদস্যসচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, এডহক কমিটির সদস্য মোঃ ইউসুফ আলী মোল্লা, সমাজসেবক মোঃ বদিউল আলম লিপটন মিয়া, মোঃ বাবুল মিয়া, উপজেলা জামায়াতের যুব শাখার সেক্রেটারি মোঃ পারভেজ আলম ও ইউপি সদস্য মোঃ পারভেজ আলম মিয়া।

এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page