শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Headline
দেবিদ্বারে ‘নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত! এমপি সাঈদ আহমেদ আসলামকে সহকারী শিক্ষক সমাজের শুভেচ্ছা প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ফুলতৈল ছগাম প্রবাসী পরিষদের নতুন কমিপু ঘোষনা পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু
Headline
Wellcome to our website...
মোল্লাহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
/ ৮৮ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৩০ অপরাহ্ন

মোল্লাহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের আওতায় খরিপ/২০২৬ মৌসুমে রোপা আমন ধান, নারিকেল, ভেষজ ও ফলজ চারা এবং শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরান হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা।
এ সময় সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ, নারিকেল, ভেষজ ও ফলজ চারা এবং শাকসবজি চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোল্লাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো: হেদায়েত উল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page