রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
চাঁদার দাবিতে দিশেহারা সত্তরোর্ধ জেলে ‘১০ হাজার টাকা দিবি, নইলে তোর নাও-জাল খাইয়া দিমু’—অভিযোগ গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা) ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন ঘানার নানা কওয়াকু বোনসাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২
Headline
Wellcome to our website...
রংপুরে আবু সাঈদ হত্যাকাণ্ডে আইজিপিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
/ ২৩৮ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৯:২৩ পূর্বাহ্ন
  • রংপুরে আবু সাঈদ হত্যাকাণ্ডে আইজিপিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
    মো: মফিদুল ইসলাম সরকার.রংপুর
    পুলিশের গুলিতে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ হত্যাকাণ্ডে মামলা করেছেন তার বড় ভাই রমজান আলী। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। আবেদন গ্রহণ করে তাজহাট থানাকে মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন বিচারক।

রোববার বেলা সোয়া ১১টায় রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের (তাজহাট) বিচারক রাজু আহমেদ বাবু এ আদেশ দেন।

এর আগে, নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলীর আইনজীবী ওই আবেদন করেন। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে কোতয়ালী থানার এএসআই সৈয়দ আমীর আলীকে। এছাড়াও মামলায় আসামি করা হয়েছে সাময়িক বরখাস্ত হওয়া কনেস্টবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি পোমেল বডুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, দফতর সম্পাদক বাবুল হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আরিফুজ্জামান, মো: আল ইমরান হোসেন, সাময়িক বরখাস্ত হওয়া তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেল, গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান মণ্ডল, বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার মনিরুজ্জামান, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৮ জনসহ অজ্ঞাত নামাদের আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, আসামিরা পারস্পারিক যোগসাজসে নির্দেশ দিয়ে গুলি করে আবু সাঈদকে হত্যার মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঠেকানোর চেষ্টা করে। গত ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।

এছাড়াও একই আদালতে ৪ আগস্ট পুলিশের গুলিতে নিহত ফল বিক্রেতা মিরাজুল ইসলামের মা আম্মিয়া খাতুন ও আব্তুল্লাহ আবু তাহেরের বাবা আব্দুর রহমান মামলা করেছেন। ওই দু’টি মামলাও গ্রহণ করে তাজহাট থানাকে রেকর্ড ও তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page