বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
রহস্যজনকভাবে অসুস্থ শতাধিক শ্রমিক,তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগঃ-
/ ৬০ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ “রহস্যজনকভাবে অসুস্থ শতাধিক শ্রমিক,তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগঃ-

মোঃ রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদকঃ-

✍️”গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা টেপিরবাড়ী এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং কারখানায় হঠাৎ করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময়ের সঙ্গে আক্রান্ত শ্রমিকের সংখ্যা আরও বাড়ছে বলে জানা গেছে।
অসুস্থ কয়েকজন শ্রমিকের দাবি, কারখানার পানি পান করার পর থেকেই তারা মাথা ঘোরা,বমি বমি ভাব ও শারীরিক অসুস্থতা অনুভব করেন। তবে এ বিষয়ে এখনো কারখানা কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এদিকে,ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কাজে বাধা দেওয়া এবং কয়েকজনের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে এখনো কারখানা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার প্রকৃত কারণ, শ্রমিকদের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য এবং সাংবাদিকদের অভিযোগের বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেট জানানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page