মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
রাঙ্গামাটি রাজস্থলীতে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা
/ ২১০ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

রাঙ্গামাটি রাজস্থলীতে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা

মিন্টু কান্তি নাথ রাজস্থলী(রাঙ্গামাটি)

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫” বিষয়ে  অবহিতকরণ এর লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২২জানুয়ারি) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলায় এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নির্বাচনী প্রতিদ্বন্ধিতাকারী দলের প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার  সেলিনা আক্তার সভার শুরুতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫” বিষয়ে ভিডিও চিত্রের মাধ্যমে এই প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত সমস্ত  বিধিমালা উপস্থাপন করেন। অবহিতকরণ সভায়  কাপ্তাই জোনের জোন উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান, রাজস্থলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাঈদ, রাজস্থলী থানার ওসি শেখ সাহেদ হোসেন, বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মো, আজিম, নির্বাচন অফিসার অনিক বড়ুয়া,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,রাকিবুজ্জামান রাজু, সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ,বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, খেলাফত মজলিসের সভাপতি মৌলনা রাসেদ সাধারণ সম্পাদক আবু হুরায়রা, সাংগঠনিক সম্পাদক মৌলনা ফোরকান উপস্থিত ছিলেন।
রাঙামাটি সংসদীয় আসনের প্রার্থী কর্তৃক সহ প্রতিদন্ধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page