শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
রাজস্থলীতে উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন।
/ ৩৪৮ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ১:৫৬ পূর্বাহ্ন

রাজস্থলীতে উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন।

মিন্টু কান্তি নাথ রাজস্থলী প্রতিনিধি।

রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) বিভাগে চ্যাম্পিয়ন হন ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ।
রবিবার (১৩ জুলাই) বিকেলে রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে উপজেলা পরিষদ কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।অপরদিকে একইদিন অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় উপজেলা পরিষদ ৪-২ গোলে ২ নং গাইন্দ্যা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।খেলা শেষে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার,সাংবাদিক আজগর আলী খান ২ নং ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লংবতি ত্রিপুরা, ইউপি সদস্য শিমুল দাশ,কামাল হোসেন এ খেলার সার্বক্ষনিক সহযোগিতায় ছিলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা সহ ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন উজ্বল চন্দ্র শীল এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন উত্তরন তালুকদার ও নেঞমং মারমা। পুরা খেলাটির ভাষ্যকার ছিলেন, তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উজ্বল কুমার তনচংগ্যা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page