বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
রাজস্থলীতে দুই অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৪ লাখ।
/ ২২০ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৮:৩১ অপরাহ্ন

রাজস্থলীতে দুই অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৪ লাখ।

নিজস্ব সংবাদদাতাঃ
রাঙ্গামাটি রাজস্থলী  দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করল প্রশাসন। এ সময় ইটভাটা দুটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
রাজস্থলী উপজেলা প্রশাসন ও রাঙ্গামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার  কঙ্খন প্রভা নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলার কলেজ পাড়া এলাকায় ও খ্রোমং পাড়ায় পৃথক অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে মঙ্গলবার (৬ জানুয়ারী) উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজ পাড়া এলাকার কে বি ডাবল্লিউ ব্রিকস ও একই  ইউনিয়নের  বি আর বি ব্রিকস নামক ইটভাটা দুটির কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটভাটা দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় কে বি ডাব্লিউ ব্রিকস এর মালিককে দুই লক্ষ টাকা এবং বি আর বি ব্রিকস এর মালিককে ২ লক্ষ  টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
রাঙ্গামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুমিনুল ইসলাম  বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইটভাটা দুটি বন্ধ ঘোষণার পাশাপাশি তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।’

ম্যাজিস্ট্রেট বলেন, ‘আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ স্থানে ইটভাটা দুটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। যে কারণে ইটভাটা দুটির কিলন ভেঙ্গে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে অগ্নি নির্বাপন করে ভাটা দুটি বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় ইটভাটার চুল্লী পোড়ানোর জন্য তৈরিকৃত ইট  ফায়ার সার্ভিসের সাহায্যে ধ্বংস করা হয়। বন্ধ ঘোষণার পাশাপাশি ইটভাটা দুটিকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’

অবৈধ ইটভাটা বন্ধের অভিযান পরিচালনার সময় রাঙ্গামাটি  জেলা  পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম,রাজস্থলী থানা পুলিশ ও রাজস্থলী ফায়ার সার্ভিস  সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপসন, রাজস্থলী উপজেলার দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্খন প্রভা।

মিন্টু কান্তি নাথ
০১৮৭৫-৮৪০০৯৩

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page