রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Headline
রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার জাজিরায় তদন্তাধীন মামলায় ২ আসামি গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত।
/ ১৬ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত।

মিন্টু কান্তি নাথ রাজস্থলী(রাঙ্গামাটি)
সারাদেশের ন্যায় রাঙ্গামাটির রাজস্থলীতেও বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজস্থলী বাজার কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজস্থলী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হরি মন্দির প্রাঙ্গণে এসে মিলিত হয়।
শোভাযাত্রায় আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন
রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান,মন্দির কমিটির সভাপতি দীলিপ দাশ,সাধারণ সম্পাদক শিমুল দাশ,কৃষক দলের সভাপতি বিষু সাহা, সঞ্জিত চৌধুরী, ডা,অর্পন দাশ রাজস্থলী থানার উপ পরিদর্শক কল্যান ত্রিপুরা।
উৎসবমুখর এই আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানাদি শেষে উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এছাড়া উপজেলার বাঙ্গালহালিয়ার বিভিন্ন মন্দির ও ধর্মীয় আশ্রমেও পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page