রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বিজয় রায়, রাণীশংকৈল
(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
” আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রবিবার ৮মার্চ দিবসটি উপলক্ষে র্যালী শেষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, পৌর সম্পাদক মহশিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, মহিলা দলের আনার কলি,তথ্য কর্মকর্তা হালিমা আক্তার, প্রেসক্লাব সম্পাদক খুরশিদ শাওন, সিডিএ’র ম্যানেজার সন্তোষ রায় প্রমুখ,
ও ইএসডিও খাইরুল আলম, শরিফুল আলম সহ ওয়াল ভিশন বিভিন্ন এনজিও এতে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category

