সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
ব্রাজিল প্রীতির চরম মাশুল! কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া দক্ষিণাঞ্চলে কৃষি উপকরণ বিপণন ব্যবস্থায় আরও কার্যকর তদারকির দাবি: প্রশিক্ষিত বিক্রেতা, দক্ষতা-ভিত্তিক লাইসেন্সিং ও মান নিয়ন্ত্রণ জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন কৃষি সংশ্লিষ্টরা। নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ১৯ মাটিরাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রাণীশংকৈলে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি, গুরুত্বপূর্ণ কাগজপত্র হারানোর অভিযোগ আমি বর্ষা ঘোষ Shanto mariam university of creative technology একজন ডান্স ডিপার্টমেন্ট স্টুডেন্ট তার সাথে আমি ঢাকার আওতাধীন কেরানিগন্জ বুলবুল ললিতকলা একাডেমি কেরানীগঞ্জ শাখা নৃত্যকলা শিক্ষক। পাচারের মহোৎসব: সাইপ্রাস-যুক্তরাজ্যে এস আলমের সম্পদ জব্দ, দেশে ফিরবে কি ২৩ হাজার ৪০০ কোটি ডলার? ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নব-গঠিত কমিটির অভিষেক ও অন্তবর্তীকালীন কমিটির বিদায় দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু
Headline
Wellcome to our website...
রাণীশংকৈলে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
/ ২১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

রাণীশংকৈলে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বিজয় রায়,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাণীশংকৈল কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা মামুনুর রশিদ এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা জাকিরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমরান আলী। এ সময় সফল উদ্যোক্তা হিসেবে বিউটি আক্তার ও রাজ্জাক আলী কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য, স্থানীয় উদ্যোক্তা ও সুধীজন উপস্থিত ছিলেন এবং তাদের হাতে বিভিন্ন প্রকার গাছের চারা তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page