বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
/ ১৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৮:৩০ অপরাহ্ন

রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বিজয় রায়, রাণীশংকৈল
(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এ সময় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক-সামাজিক সংগঠন, পৌরসভা, ফায়ার সার্ভিস, প্রেসক্লাব ও এনজিও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন – বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, রিয়াজুল ইসলাম প্রমুখ।

বক্তরা তাদের বক্তব্যে একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। তারা স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করেন। এইসাথে তারা চব্বিশের গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদেরকে পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ও মনি ভাই ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page