মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
রানীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন
/ ২৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন

রানীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন

রাণীশংকৈলে (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন মহল ও ছিন্নমূল মানুষেরা। আজ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সকালে উপজেলার গেটের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন রানীশংকৈল উপজেলার পিআইও নুরুন্নবী ক্ষমতার অপব্যবহার এবং অফিসে আগত ব্যাক্তিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন,অফিসে বসেই ধুমপান করেন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ না করে স্বচ্ছল ব্যক্তিদের মধ্যে বিতরন করেন এছাড়াও নিজের কোয়াটার শয়নকক্ষে তিনি কম্বল রেখে তার মনোনীত মানুষের কাছে কম্বল বিতরণ করেন । এদিকে অসহায় ছিন্নমূল মানুষেরা কম্বল ( শীতবস্ত্র) না পেয়ে তার কাছে বারবার দ্বারস্থ হয়েও কম্বল না পেয়ে এই মানববন্ধনে অংশ নেন।

এসময় মানববন্ধনে অংশ নিয়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মোহনা টিভি প্রতিনিধি সাংবাদিক ফারুক আহম্মেদ বলেন , রানীশংকৈল উপজেলার পিআইও নুরুন্নবী নিজেকে হেডম দাবী করে, সাধারণ মানুষকে তিনি কিছু মনে করেন না,সকল মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ করে অফিসে বসেই ধুমপান করে যা রীতিমতো সরকারি আইন লংঘন,আমরা এই পিআইও নুরুন্নবীর দ্রুত প্রত্যাহার চাই । একদিকে একই দাবী তুলে সাংবাদিক পেয়ার আলী বলেন এই পিআইও নুরুন্নবী ইউএনও কে তোয়াক্কা করে না , ইউএনওর কোন সুপারিশ তিনি শোনেন না ,নিজেকে হেডম দাবী করেন এবং কথায় কথায় বলেন আমি এমপি মন্ত্রীদের তোয়াক্কা করি না ইউএনও কে । এসময় শ্রমীকনেতা আব্দুর রহিম বলেন এই পিআইও নুরুন্নবী কাউকে তোয়াক্কা করে না সাধারণ মানুষ তার অফিসে গেলে তিনি গালিগালাজ করেন এই অসভ্য পিআইও কে দ্রুত প্রত্যাহার চাই। এসময় মানববন্ধনে কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনের বিষয়ে পিআইও নুরুন্নবী’কে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এবিষয়ে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, আমি জেলায় ছিলাম এসেই সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করবো ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page