শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline
দেবিদ্বারে ‘নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত! এমপি সাঈদ আহমেদ আসলামকে সহকারী শিক্ষক সমাজের শুভেচ্ছা প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ফুলতৈল ছগাম প্রবাসী পরিষদের নতুন কমিপু ঘোষনা পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু
Headline
Wellcome to our website...
শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে মোল্লাহাটে ভ্যানচালক নিহত
/ ৭৬ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:২১ অপরাহ্ন

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে মোল্লাহাটে ভ্যানচালক নিহত

রায়হান শেখ,মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে দুই শিশুর তুচ্ছ ঝগড়াকে কেন্দ্র করে দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে সোহাগ শেখ (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গত রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত সোহাগ শেখ ওই গ্রামের নাসির শেখের ছেলে। পেশায় ভ্যানচালক সোহাগের অকাল মৃত্যুতে তার স্ত্রী ও তিন শিশু সন্তান বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, রোববার দুপুরে জিন্দার শেখের ছেলে আবু হুরায়রা (৮) ও তার চাচাতো ভাই নূর হোসেনের (৯) মধ্যে ঝগড়া হয়। এ সময় তাদের আরেক চাচাতো ভাই ইসলাম শেখ শিশুদের শান্ত করার চেষ্টা করেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং সন্ধ্যার পর তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

স্বজনদের অভিযোগ, সংঘর্ষ চলাকালে প্রথমে ইসলাম শেখকে মারধর করা হয়। খবর পেয়ে তার ভাই সোহাগ শেখ সেখানে গেলে তাকেও পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page