বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড- সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা: তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার – জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। সরাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, আটক ১ বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪, 
Headline
Wellcome to our website...
সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম
/ ১০ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন

সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম

মোহাম্মদ মাসুদ, সরাইল :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের পূর্বপাড়ায় এলাকায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ বাংলার হারিয়ে যেতে বসা এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাটি দেখতে বিপুলসংখ্যক নারী-পুরুষের সমাগম ঘটে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নোয়াগাঁও পূর্বপাড়ায় বিকেল ৫ টায় আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খান শিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারাজ আলী মেম্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানুল হক মৃধা, যুবদল নেতা নান্নু মিয়া, সাবেক ছাত্রনেতা সোহাগ মিয়া, মহিলা মেম্বার নাদিরা বেগম, লায়েছ মিয়া, জামাল মিয়া, দুলাল মিয়া, ছৈয়দ হোসেন, যুবদল নেতা উজ্জল মিয়া ও ছাত্রদল নেতা রুবেল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোর্শেদ জামান জালাল।

লাঠি খেলায় অংশ নেওয়া খেলোয়াড়েরা বিভিন্ন কৌশল ও শারীরিক কসরত প্রদর্শন করেন। তাদের নৈপুণ্য উপভোগ করতে দর্শকেরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে খেলা উপভোগ করেন।

আয়োজকেরা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা একসময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল। আধুনিক বিনোদনের প্রভাবে এ ধরনের লোকজ খেলাধুলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী এ খেলাকে পরিচিত করে তুলতেই এ আয়োজন করা হয়েছে।

মোহাম্মদ মাসুদ
সরাইল প্রতিনিধি
২৯/০৯/২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page