বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
/ ৮১ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:৫০ অপরাহ্ন

সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল এলাকায় তিতাস নদী ভরাট করে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ রাখার অভিযোগে আকবর নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই ) দুপুরে পাকশিমুল এলাকার তিতাস নদীর পাড়ে অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন. এম. কায়সার।

ঘটনাস্থল পরিদর্শনকালে মোবাইল কোর্ট পরিচালনার সময় অভিযুক্ত আকবরকে সেখানে পাওয়া যায়নি। পরে মোবাইল কোর্ট আইনের সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন. এম. কায়সার।

অভিযানকালে উপস্থিত ছিলেন তেলিয়াকান্দি ভূমি অফিসের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কুমুদ লাল দেবনাথ এবং অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই টিপু সুলতানসহ পুলিশের সদস্যরা।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন. এম. কায়সার জানান, অভিযুক্ত আকবরকে এর আগেও একই বিষয়ে সতর্ক করা হয়েছিল। সে সময় তিনি অবৈধ বালু উত্তোলন ও মজুদ কার্যক্রম থেকে বিরত থাকার আশ্বাস দিলেও তা মানেননি। ফলে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, নদী, খাল ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা প্রেরক:
মোহাম্মদ মাসুদ
সরাইল উপজেলা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page