বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
সরাইলে বাউল মেলায় বাকবিতন্ডার জেরে দু’গ্রামবাসীর সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ, আহত ৩০
/ ২৮২ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৭:০০ অপরাহ্ন

সরাইলে বাউল মেলায় বাকবিতন্ডার জেরে দু’গ্রামবাসীর সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ, আহত ৩০

মোহাম্মদ মাসুদ, সরাইল :
ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে বাউল মেলায় বাকবিতন্ডার জেরে দু’গ্রামবাসীর মাঝে সংঘর্ষ বাড়িঘর পোল্ট্রি খামার ও অগ্নিকান্ডের ঘটনাও ঘটে , এতে আহত হয়েছেন দু’পক্ষের কম পক্ষে ৩০ জন, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ ।

ঘটনাটি ঘটেছে আজ (২১জানুয়ারি) বুধবার ১১টায় সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায়। এ গ্রামের সংঘর্ষ শুরু হয়ে দীর্ঘ দু ঘন্টা সংঘর্ষ চলাকালীন সময়ে বাড়িঘর, পল্ট্রি খামার ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে , এতে দুপক্ষের কম পক্ষে ৩০ জন আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায় গতরাতে দুর্ঘা চরনের বাউল মেলায় চেয়ারম্যান সায়েদ হোসেন এর পক্ষের লোকজন ও চাকসার এলাকার সেচ্চা সেবী সংঘটনের সদস্যদের মাঝে বাকবিতন্ডা হয়, এর জের ধরে আজ সকালে ১১ টা থেকে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘ দু ঘন্টা সংঘর্ষ চলাকালীন সময়ে বাড়িঘর, পল্ট্রি খামার ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনাও ঘটে। এতে দুপক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। পরে সরাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি সান্ত করে।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, বর্তমানে পরিস্থিতি সান্ত আছে, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোহাম্মদ মাসুদ
সরাইল প্রতিনিধি
২১/০১/২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page