সরাইল অবৈধভাবে মাটি কাটায় ইটভাটায় জরিমানা

সরাইল অবৈধভাবে মাটি কাটায় ইটভাটায় জরিমানা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মায়ের দোয়া ব্রিকস নামে একটি ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার নির্দেশে রোববার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম। এসময় অভিযানে সরাইল থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম বলেন, “কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত চলবে।
মোহাম্মদ মাসুদ
সরাইল প্রতিনিধি
১১/০১/২৬
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category

