মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Headline
বিশ্ব শিক্ষক দিবসে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক নিহত জাতিসংঘের সদর দপ্তরে প্রয়াত বেগম খালেদা জিয়ার : হার লাইফ,হার স্টরি’ কপি প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে জুলাইয়ের গণহত্যার বিচার ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে জুলাই গণঐক্যের মানববন্ধন মুভি বাংলা টিভি ও ‘আলোর সময়’ অফিসে হামলার পরিকল্পনা: স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিনকে নিয়ে নতুন উদ্বেগ- ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম
Headline
Wellcome to our website...
সাতকানিয়ায় ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী
/ ৩১৫ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:১০ অপরাহ্ন

সাতকানিয়ায় ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী

আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন,কৃষক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু অনেক সময় মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না এবং ভোক্তাদেরও বেশি দামে পণ্য কিনতে হয়।এ সমস্যার সমাধান করতেই উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘কৃষকের বাজার’ চালু করা হয়েছে।যেখান থেকে কৃষকরা  তাদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি ক্রেতার নিকট বিক্রি করতে পারবেন।এতে কৃষক ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি ক্রেতারা কম দামে তাজা কৃষিপণ্য ক্রয়ের সুযোগ পাবেন।
তিনি শুক্রবার (১৩ মার্চ) সকালে সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চট্টগ্রামের সাতকানিয়ায় চালু হয়েছে এ ‘কৃষকের বাজার’
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন,কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনাই ‘কৃষকের বাজার’-এর মূল লক্ষ্য। স্থানীয় কৃষকেরা সরাসরি পণ্য বিক্রি করায় মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমছে এবং ক্রেতারাও সাশ্রয়ী দামে তাজা কৃষিপণ্য পাচ্ছেন।প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এ বাজার চালু করা হয়েছে। পরে কৃষকদের সুবিধা অনুযায়ী উপযুক্ত স্থানে নিয়মিতভাবে এটি পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শুম্ভু নাথসহ সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page