রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Headline
সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের মানবিক সহায়তা “গোমতী বাঁচলে বাঁচবে দেশ: বাঁধ চাই মজবুত ও বিশেষ” নেত্রকোণা থেকে জাজিরা: নবাগত ইউএনও মোঃ আল ইমরানের বর্ণাঢ্য প্রশাসনিক পথচলা জাতি ডিসি আসমা শাহীনের মত অভিভাবক চায়” ব্রাহ্মণপাড়ায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা। নিখোঁজের একদিন পর টয়লেটের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার- শিক্ষিকা ড, জাকিয়া সুলতানার মিত্যু সাংবাদিক লেখক ঐক্য এবং দাবি নিয়ে আলোড়ন সৃস্টি হচ্ছে সারা দেশ জুড়েই- বাগমারায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বের অবসান। নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়-কুমিল্লায় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ
Headline
Wellcome to our website...
সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের মানবিক সহায়তা
/ ১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন

সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের মানবিক সহায়তা

আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অসহায় ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ‘চট্টগ্রাম মহিলা ক্লাব লিমিটেড’। ক্লাবের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও নলকূপ বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) সকালে উপজেলার মুনিরা মোজাহের হোসনে আজিজ ফাউন্ডেশনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী ক্ষতিগ্রস্ত ও সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজ গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহিলা ক্লাবের প্রেসিডেন্ট হোসনে আরা আজিজ। তিনি তার বক্তব্যে বলেন,”সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সবসময় আর্তমানবতার সেবায় কাজ করার চেষ্টা করি।এই ক্ষুদ্র প্রয়াস অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী হতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সামগ্রী বিতরণে অংশ নেন:সালমা আশরাফ, জেনারেল সেক্রেটারি সাবেরা সারওয়ার নিনা, সহ-জেনারেল সেক্রেটারি নাহিদ ফরমান চৌধুরী, ট্রেজারার,এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাহেদা চৌধুরী, রওশন আরা কামাল, রাবিয়া চৌধুরী, হাসনা রিয়াজ ও আফরিন মহিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হতদরিদ্র মানুষের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন, নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং সুপেয় পানির অভাব দূরীকরণে নলকূপ বিতরণ করা হয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page