
সাতকানিয়ায় মাটি খেকুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথ অভিযান।
আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মাটি খেকুদের বিরুদ্ধে রবিবার দিবাগত রাত ১টার দিকে সেনাবাহিনীকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
১১ তারিখ (রবিবার) রাত ১ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীকে সাথে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান অভিযানে কাউকে আটক বা গ্রেফতার করিতে না পারিলেও অভিযানে পাহাড় কর্তনের সুস্পষ্ট চিহ্ন পরিলক্ষিত হলে দুষ্কৃতকারীরা রেখে যাওয়া একটি এস্কেভেটর বিকল করে দিয়েছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন,পাহাড় কেটে মাটি বিক্রি করছে এমন সংবাদ পেয়ে সেনাবাহিনীকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।এসময় পাহাড় খেকুরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে এস্কেভেটরটি পাওয়া যায়।পরে সেটি অকেজো করে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান আরো বলেন। পাহাড় কাটা ও কৃষি জমির মাটি কর্তনের মতো অবৈধ কর্মকাণ্ড পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এসব অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

