মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
সাতকানিয়া আদালত ভবনে পানি, ব্যাহত বিচারিক কার্যক্রম; ভোগান্তিতে সেবাপ্রার্থীরা।
/ ৯৬ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

সাতকানিয়া আদালত ভবনে পানি, ব্যাহত বিচারিক কার্যক্রম; ভোগান্তিতে সেবাপ্রার্থীরা।

আব্বাস উদ্দিন ইকবাল বিশেষ প্রতিনিধি ।

টানা বর্ষণ ও সৃষ্ট জলাবদ্ধতায় চট্টগ্রামের সাতকানিয়া আদালত ভবনের বিভিন্ন অংশে পানি প্রবেশ করেছে। এতে আদালতের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিচারপ্রার্থী, আইনজীবী, সেরেস্তাদার ও সেবা নিতে আসা সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

বুধবার (৮ জুলাই) সরেজমিনে দেখা যায়, আদালত ভবনের করিডোর, চলাচলের পথ এবং একাধিক সেরেস্তাদারের কক্ষে পানি ঢুকে পড়েছে। অনেক কক্ষে হাঁটুসমান পানি জমে থাকায় মামলা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। নথিপত্র ও আসবাবপত্র রক্ষায় কর্মচারীদের তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দেখা গেছে।

এদিকে আদালতে বিভিন্ন কাজে আসা বিচারপ্রার্থী ও সেবাপ্রার্থীদের পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের মতে, আদালত ভবনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা ও সেবাপ্রার্থীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page