” সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় সাবেক কূটনীতিক আটক,উদ্ধার ৭ পাসপোর্ট-

” সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় সাবেক কূটনীতিক আটক,উদ্ধার ৭ পাসপোর্ট-
মোঃ রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদক-
জেলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে দুইটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
জানা যায়,সীমান্ত এলাকা দিয়ে গোপনে দেশে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা বিভিন্ন ধরনের পাসপোর্ট উদ্ধার করা হয়।
ঘটনার পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক সাব্বির বিন শামসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category

