রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline
রাজনৈতিক অর্থনীতিঃ বাংলাদেশের আমলাতন্ত্র বনাম রাজনৈতিক দৃঢ়তা বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা! মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য: দুর্ঘটনা ও যানজটের দায় কার???🚨 সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন রীমা সভাপতি, শাহাজাদা সাধারণ সম্পাদক বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার সরাইলে তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় লক্ষাধিক মানুষের ঢল ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান ১০ হাজার ১৪৫ ইয়াবা ও ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৬৫ সংখ্যালঘু পরিবারকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ “
Headline
Wellcome to our website...
সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন
/ ১২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা ছয়টি অবৈধ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার কাটা জঙ্গল এলাকায় সিলেট-কুমিল্লা মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছে। এর ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল ময়নামতি এলাকার বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কে অবস্থান নেয়।
রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে ছয়টি মোটরসাইকেলে করে নয় ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ তাদের থামার সংকেত দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে ডিবি সদস্যরা অভিযান চালিয়ে নয়জনকেই আটক করেন।
পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই করা হলে কোনো বৈধ রেজিস্ট্রেশন বা মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি তারা। ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে মোটরসাইকেলগুলো বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন। এসব মোটরসাইকেল কুমিল্লা, ফেনী ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলেও তারা জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাটের কচুয়ারপাড় গ্রামের কামিম আহম্মদ (২৮), কোতোয়ালি থানার শাহী ঈদগা এলাকার আঃ করিম (৩০), সুনামগঞ্জ সদর এলাকার সাইদুল ইসলাম (২২), সিলেটের জালালাবাদ থানার নলকট গ্রামের পাবেল আহম্মদ (২৬), একই থানার নীলগাঁও গ্রামের হোসাইন (২৩), সুনামগঞ্জের দিরাই থানার দিরাই চান্দপুর গ্রামের রিপন চন্দ্র দাস (২৯), সিলেট কোতোয়ালি থানার চারাদিঘীরপার এলাকার রাজু আহম্মদ (২৮), সুনামগঞ্জের ছাতক থানার তাতিকোনা গ্রামের আবিদুল ইসলাম (২৮) এবং সিলেটের গোয়াইনঘাট থানার সালুটিঘর গ্রামের কাওছার হোসেন (২৬)।
ডিবি পুলিশ জানায়, অভিযানে ছয়টি রেজিস্ট্রেশন নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারটি Yamaha R15 এবং দুটি Yamaha MT15। উদ্ধার করা মোটরসাইকেলগুলোর মধ্যে নীল-সাদা, সাদা, কালো ও নীল রঙের R15 এবং কালো রঙের দুটি MT15 রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শামসুল আলম শাহ বলেন, অবৈধভাবে ভারতীয় মোটরসাইকেল দেশে এনে বিক্রির সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page