বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড- সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা: তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার – জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। সরাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, আটক ১ বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪,  ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার
Headline
Wellcome to our website...
সুনামগঞ্জ জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে শাল্লায় বিশাল আনন্দ মিছিল
/ ৯৪ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬, ৫:২১ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে শাল্লায় বিশাল আনন্দ মিছিল

​শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

​সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে শাল্লা উপজেলা ছাত্রদল।
১০ ই মে (রোববার) দুপুর ১২টা ৩০ মিনিটে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকা প্রদক্ষিণ করে নেতাকর্মীদের উচ্ছ্বসিত স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পুরো বাজার এলাকা প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
​উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এস এম শাকিল আহমেদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ আর আসিক, যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের রেজাউল করিম, মুরাদ মিয়া, এবং কলেজ শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ। এছাড়াও ছাত্রদল নেতা কামরুল হাসান, আসিক, প্রান্ত দাসসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক মিছিলে অংশ নেন।
​সমাবেশে বক্তারা বলেন, “নবগঠিত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সুযোগ্য নেতৃত্বে আগামী দিনে জেলার ছাত্র রাজনীতি আরও গতিশীল ও সুসংগঠিত হবে। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শাল্লা উপজেলা ছাত্রদল রাজপথে সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page