বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
১২৫০ টাকার এলপিজির দাম ২ হাজার টাকা
/ ২৬২ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন

১২৫০ টাকার এলপিজির দাম ২ হাজার টাকা

আব্বাস উদ্দীন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় ভোক্তা পর্যায়ে তীব্র ভোগান্তি হচ্ছে, কারণ সরবরাহ সংকট এবং আমদানিতে জাহাজের ঘাটতির সুযোগে ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছেন, যেখানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে এবং স্থানীয় প্রশাসনও নজরদারি করছে না বলে অভিযোগ রয়েছে,

চড়া দামের পাশাপাশি বাজারের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকটও দেখা দিয়েছে
চাহিদা অনুযায়ী আমদানি না হওয়ায় বাজারে
সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। সেই সুযোগে গ্রাহকের কাছ থেকে অন্তত: ৫০ শতাংশ অতিরিক্ত দাম আদায় করছেন বিক্রেতারা
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নির্ধারিত দামের চেয়ে অন্তত ৫০ শতাংশ বেশি দামে কিনতে হচ্ছে গ্রাহকদের। ১২ কেজির এ জ্বালানির সিলিন্ডার প্রতি খুচরা দাম ১ হাজার ২৫৩ টাকা নির্ধারিত হলেও ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ১০০ টাকা পর্যন্ত দামে কিনতে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক বছর ধরেই সরকারনির্ধারিত দামে এলপিজি পাওয়া যায় না। তবে এবার অতিরিক্ত দামের আগের সকল রেকর্ড ভঙ্গ করেছে।
উপজেলার বিভিন্ন এলাকার পরিবেশক, খুচরা বিক্রেতা ও গ্রাহকদের সঙ্গে কথা বলে দেখা যায় গত দুই সপ্তাহ ধরে বাজারে এলপিজির দাম ক্রমে বাড়ছে। সর্বশেষ গত তিন দিন চার এলাকার পৃথক চার ভোক্তা ভিন্ন দামে সিলিন্ডার কেনার তথ্য জানিয়েছেন। শুক্রবার দুপুরে সাতকানিয়া উপজেলায় স্থানীয় বিক্রেতার কাছ থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনেছেন ১ হাজার ৮০০ টাকায়। পরদিন আজ শনিবার ক্রেতারা সিলিন্ডার কিনতে চাইলে বিক্রেতারা নাই বলে জানিয়ে দে। কিন্তু দেখা যাচ্ছে ২০০০ টাকার উপরে দর দাম হলে গ্যাস বেরিয়ে যাচ্ছে গোডাউন থেকে । ক্রেতারা জানান, বেশি দামে এলপিজি কিনে বিক্রেতার কাছ থেকে ক্রয় রসিদ চাইলেও পাননি তারা এদিকে কোন প্রশাসনিক তৎপরতা নেই মাঠে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page