শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
খামেনির জানাজা ঘিরে নতুন আলোচনা: ইমামতি করতে চেয়েছিলেন মোজতবা, নিরাপত্তা শঙ্কায় অনুমতি মেলেনি—আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি নরসিংদীতে মোবাইল কোর্ট ২টি দোকানে অর্থ দন্ড ও সিলগালা ধুনট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ২০ টাকার টিকিট ৩৫ টাকা! বরিশাল প্লানেট পার্কে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বিএনআরপি’র সাংগঠনিক শৃঙ্খলা ও নিবন্ধন কার্যক্রম নিয়ে বিশেষ সতর্কতা: কেন্দ্রীয় প্রচার সেলের বিজ্ঞপ্তি বয়স্ক ভাতা দেওয়া হবে, আবেদন গ্রহণ শুরু। জয়-পরাজয়ের ঊর্ধ্বে ফুটবলের মানবিক মহাকাব্য: মেসির আলিঙ্গনে অশ্রুসিক্ত ভোজিনহা বাংলাদেশে বিদেশি বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য: আইনি সুরক্ষায় জননিরাপত্তা ও জীববৈচিত্র্য রক্ষার সুপারিশ সাভারের শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু নুরুজ্জামান গ্রেফতার ব্রাহ্মণপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক শেডের শুভ উদ্বোধন করলেন এমপি জসীম উদ্দিন।
Headline
Wellcome to our website...
২০ টাকার টিকিট ৩৫ টাকা! বরিশাল প্লানেট পার্কে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
/ ১৮ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:১২ অপরাহ্ন

২০ টাকার টিকিট ৩৫ টাকা! বরিশাল প্লানেট পার্কে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

 

জামাল কাড়াল,বরিশাল

বরিশাল নগরীর বিনোদন কেন্দ্র প্লানেট পার্কে প্রবেশ টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পার্কে আগত দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পার্কে প্রবেশের টিকিটের নির্ধারিত মূল্য ২০ টাকা হলেও দর্শনার্থীদের কাছ থেকে প্রতিটি টিকিটের জন্য ৩৫ টাকা করে নেওয়া হচ্ছে। ফলে প্রতি টিকিটে অতিরিক্ত ১৫ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পর্যটকরা।

পার্কে ঘুরতে আসা মোসাঃ মিম আক্তারসহ আরো কয়েকজন দর্শনার্থী জানান আমরা তো এখানে নতুন ঘুরতে আসি না প্রতিবারই ২০ টাকা দিকে টিকিট কাটি এবার বাড়তি ১৫ টাকা কেন নিচ্ছে তা আমরা জানি না। আমাদের দাবি টিকিটের মূল্য ২০ টাকা করাই হোক। দর্শনীয়দের মধ্যে মোসাঃ লিমা আক্তার বলেন আমি আর আমার হাজবেন্ড এখানে ঘরতে আসি আমাদের দেখে দোকানদাররা ডাক দেয় আমাদের বসিয়ে অধিক টাকা হাতিয়ে নিয়েছে ও প্রতিটি খাবারের মূল্য অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। গ

কোনো পূর্বঘোষণা বা মূল্য তালিকায় পরিবর্তনের তথ্য ছাড়াই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে প্লানেট পার্ক কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অতিরিক্ত টিকিট মূল্য আদায়ের অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page