বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Headline
নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। সাতকানিয়ায় এক বাড়ির ৪ বসতঘরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট কুমিল্লার বুড়িচং উপজেলায় ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। “জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ আসছে-স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ রেজাউল করিম নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার আলেখারচরে এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে খাদের কিনারায় চলে যায় বাস,অল্পের জন্য রক্ষা পেল বাসযাত্রীরা। দুই সন্তানের জননীকে বিয়ে করতে না পেরে কুষ্টিয়ায় বি/..ষপানে প্রাণ হা/..রালেন নোয়াখালীর যুবক” নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট জেল, জরিমানা ও অর্থদন্ড “একটি মোবাইল ফোন বনাম একটি প্রাণ” নরসিংদী জেলা প্রশাসন, র‍্যাব ও পুলিশের যৌথ মোবাইল কোর্ট অভিযান
Headline
Wellcome to our website...
/ ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

কুমিল্লা হোমনায় থানা হেফাজতে থাকা নারী আসামির মরদেহ উদ্ধার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা হোমনা থানা হেফাজতে থাকা হামিদা ওরফে ববিতা নামে এক নারী আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জেলার হোমনা থানায় এ ঘটনা ঘটে। আজ তাকে আদালতে সোপর্দ করার কথা ছিল।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ওই নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। হামিদা হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী। পুলিশের ভাষ্য, হামিদা বুধবার সকালে সতীনের ছেলে সায়মনকে (১১) ছুরিকাঘাত করেন। এতে তার নাড়ি-ভুঁড়ি বের হয়ে যায়। আহত সায়মনকে উদ্ধার করে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সে বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন। ঘটনার পর স্থানীয়রা হামিদাকে আটক করে গাছে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুধবার বিকেল ৫টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আহত সায়মনের চাচা স্বপন মিয়া বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন। আজ ভোর সাড়ে ৫টার দিকে ওই নারী আসামিকে নারী ও শিশু সহায়তা ডেক্সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এবিষয়ে হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল করিম জানান, ওই নারীর সঙ্গে ৪ বছরের একটি বাচ্চা ছিল, তাই তাকে নারী ও শিশু সহায়তা ডেস্কে রাখা হয়েছিল। যেহেতু থানা হেফাজতে তিনি আত্মহত্যা করেছেন, তাই বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছালে সুরতহাল শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘যে কক্ষে ওই নারী আত্মহত্যা করেছেন সেই কক্ষের ভেতরে সিসিটিভি ক্যামেরা ছিল না। তবে কক্ষের দরজায় ক্যামেরা ছিল।
তিনি আরও বলেন, ‘আমরা ঝুলন্ত ও মৃত অবস্থায় ওই নারীকে দেখতে পাই। তাই তাকে হাসপাতালে নেওয়া হয়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page