মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় চিকিৎসক পরিচয়ে রোগী দেখার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক একজন
/ ১৪০ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় চিকিৎসক পরিচয়ে রোগী দেখার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক একজন।

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকায় ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও মাদক ব্যবসার অভিযোগে মো. কামরুল হাসান মনির নামে এক ব্যক্তিকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার থানাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে দেবিদ্বার থানা পুলিশ। অভিযানের সময় কথিত ডাক্তার কামরুল হাসান মনিরকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত গাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় “ভূঁইয়া ড্রাগ হাউজ” নামে একটি ফার্মেসি প্রতিষ্ঠা করেন মনির। অভিযোগ রয়েছে, ওষুধ বিক্রির আড়ালে সেখানে একটি চেম্বার খুলে তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন। পাশাপাশি তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।এলাকাবাসীর অভিযোগ, হাসান মনির দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও ভয়ের কারণে অনেকে প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে সাহস পান না।এ ঘটনায় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভুয়া চিকিৎসা কার্যক্রম ও সংশ্লিষ্ট অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।দেবিদ্বার থানা পুলিশ জানায়, আটক হাসান মনিরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page