শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Headline
ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার। 
Headline
Wellcome to our website...
শরীয়তপুর আত্মীয়র বাসায় বেড়াতে এসে বাসের চাপায় বৃদ্ধ নিহত
/ ২০০ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৪:০৯ অপরাহ্ন

শরীয়তপুর আত্মীয়র বাসায় বেড়াতে এসে বাসের চাপায় বৃদ্ধ নিহত

জুয়েল মিয়া
বাংলাদেশ রিপোর্টার

শরীয়তপুরের জাজিরায় আত্মীয়র বাসায় বেড়াতে এসে যাত্রীবাহী বাসের চাপায় দাদন হাওলাদার (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন নাওডোবার জমাদ্দার স্ট্যান্ড সংলগ্ন পদ্মাসেতু-ভাঙ্গা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে

নিহত দাদন হাওলাদার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যকুল আল-আমিন বাজার এলাকার মৃত আব্দুল হাওলাদারের ছেলে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দাদন হাওলাদার তার ভায় আলতাব উলিকের বাড়িতে বেড়াতে এসেছিলেন সন্ধ্যা ৬টার দিকে জমাদ্দার স্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয় এবং দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় দাদন হাওলাদারের মুখমণ্ডল ও পা মারাত্মক ভাবে ছেঁচে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানতে চাইলে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, “বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে শিবচর হাইওয়ে পুলিশকে অবগত করেছি

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ওসি মো: জহুরুল ইসলাম বলেন মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হয়েছে , তারা আসলে লাশ হস্তান্তর করা হবে। পরিবার চাইলে হত্যা মামলা দায়ের করা হবে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page