মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
/ ৩৭ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:০৪ অপরাহ্ন

কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

 

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ বড়জ্বালা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৫ হাজার ৬৫৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দকৃত এসব মোবাইল ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ৭ কোটি ৭০ লাখ ৭৬ হাজার ৩৯২ টাকা এবং চোরাচালানি পণ্য ১৭৫ কোটি ৬ লাখ ৫৯ হাজার ১২৩ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য ১৮২ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ৫১৫ টাকা। এ সময় মোট ৬৫ জন আসামিকে আটক করা হয়েছে।

এছাড়া মানব পাচারবিরোধী চলমান অভিযানে ৫ জন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।

বিজিবি জানায়, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন প্রতিরোধ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে সুলতানপুর ব্যাটালিয়ন দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page