বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মিরসরাইয়ে ব্যবসায়ীদের কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই জীবনের কঠিন সময়ে ধৈর্য্য ধরতে শিখুন রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন। কৃষক কার্ড শুভ উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার নওশাদ জমির। কুমিল্লা দেবিদ্দার ও মুরাদনগর মাদকের স্বর্গরাজ্য” হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক, থানায় অভিযোগের পাহাড়; সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায়
Headline
Wellcome to our website...
নোয়াখালীতে পুকুরে পাওয়া গেল পরিচয় হীন যুবকের মরদেহ।
/ ১১৩ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

নোয়াখালীতে পুকুরে পাওয়া গেল পরিচয় হীন যুবকের মরদেহ।

বেলালহোসেন কামাল ব্যুরো চীপ নোয়াখালী-

নোয়াখালীর সদর উপজেলার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) আনুমানিক বেলা সাড়ে ১১টার জেলা শহর মাইজদীর নতুন বাস স্ট্যান্ড-পুলিশ লাইন্স রোড এলাকার বিএডিসি অফিসের পাশ্ববর্তী পুকুরে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিএডিসি অফিসের পাশ্ববর্তী পুকুরে নেমে নিখোঁজ হয় ওই যুবক। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। রোববার বেলা ১১টার দিকে পুকুরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সুধারম থানার ভারপ্রাপ্ত (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত যুবক ভবঘুরে পাগল ছিল। তবে মরদেহের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পিবিআই অনেকবার নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছে। মরদেহ পানিতে থাকায় আঙুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page